শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক ৬

news-image

তৌহিদুর রহমান নিটল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ৪টি চোরাই মোটরসাইকেলসহ ৬ যুবকে আটক করেছে র‌্যাব-১৪ সদস্যরা।  আটকৃতরা মোটরসাইকেল চোরা ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছে তারা। বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানায় র‌্যাব।

 র‌্যাব -১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার রফিউদ্দীন মোহাম্মদ জোবায়ের জানান, গোযেন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জেলা শহরের পীরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে বৃহস্পতিবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থান থেকে অন্যদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া  সদর উপজেলার পুনিয়াউটের সাইদ মিয়ার ছেলে মুসা, দানু খানের ছেলে নাদিম খান, উলচাপাড়ার আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন, নয়নপুরের ইফরাত খান হৃদয় এবং কসবা উপজেলার খেওড়া এলাকার ফুল মিয়ার ছেলে নাদিম ও আখাউড়া উপজেলার বনগজ গ্রামের ইউনুস মিয়ার ছেলে জাহিদুল ইসলাম জনি। তাদের বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করা হবে বলেও জানান তিনি।

উদ্ধারকৃত মোটরসাইকেলের মধ্যে একটি ভারতীয় ব্র্যান্ড পালসার এবং তিনটি  এ্যাপাসি, যার আনুমানিক মূল্য ৬ লক্ষ ৬০ হাজার টাকা।

এ জাতীয় আরও খবর

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম

জিয়াউর রহমান হত্যায় আটক মেজর মোজাফফরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা

রাজস্ব-মূল্যস্ফীতি-ব্যাংকিং সংকট নিয়ে আইএমএফের উদ্বেগ

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ বাঁচাতে পারবে বাংলাদেশ?

বিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর

প্রেগন্যান্সিতে স্পটিং কি স্বাভাবিক?

আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক : তিশা

টাকা দিয়ে পুরস্কার কিনে নিতে পারবো : আলিয়া

ফাইনালের আগে স্পেনের জন্য বড় দুঃসংবাদ

পর্দার বাইরে জীবন খুব সাধারণ: স্পর্শিয়া