করোনারোগী সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ, পাঁচদিন পরই মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার মাত্র পাঁচদিনের মাথায় চীনে করোনাভাইরাসের এক রোগীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এতথ্য জানিয়েছে।

করোনার উৎসস্থল দেশটির হুবেই প্রদেশের উহানের ৩৬ বছর বয়সী ওই ব্যক্তি এই ভাইরাসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

চিকিৎসা শেষে সুস্থ হলে তাকে ছাড়পত্র দেওয়া হয়। হাসপাতাল ছেড়ে বাসায় যাওয়ার পাঁচদিনের মাথায় মারা যান তিনি। উহানের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনাভাইরাসেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে। এরপর তা অর্ধশতাধিক দেশে ছড়িয়ে পড়েছে।

এখন পর্যন্ত বিশ্বের ৯৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত; যার মধ্যে চীনেই আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। আর করোনায় প্রাণ গেছে ৩ হাজারের বেশি মানুষের।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ