,

মালয়েশিয়া ফেরত যাত্রী ৩ কেজি সোনাসহ আটক

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় তিন কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার মধ্যরাতে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন।

আটক যাত্রীর নাম শেখ সাদী। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে।

সহকারী কমিশনার সোলাইমান হোসেন জানান, কমিশনারের কাছে গোপন সংবাদ ছিল যে শাহজালালে মালয়েশিয়া ফেরত যাত্রীর কাছে অবৈধ সোনা আছে। এর ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। নজরদারি ও তল্লাশীর একপর্যায়ে বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আসা মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রী শেখ সাদিকে তল্লাশি করা হয়। তার কাছে ২ কেজি ৯৫০ গ্রাম সোনা পাওয়া যায়।

জব্দ করা সোনার বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা