,

তুরস্কের পার্লামেন্টে ঘুসাঘুসি, এরদোগানকে গালাগাল (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিরোধী দলীয় এক আইনপ্রণেতা বক্তৃতায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় বুধবার তুরস্কের পার্লামেন্টে ঘুসাঘুসির ঘটনা ঘটেছে।

এরদোগান সিরিয়ায় নিহত তুর্কিশ সেনাদের প্রতি অসম্মান করেছেন বলে অভিযোগ করেন ওই এমপি।

কয়েক ডজন পার্লামেন্ট সদস্য ওই কলহে যোগ দেন। কেউ কেউ ডেস্কের ওপর উঠে বিরোধীপক্ষকে ঘুসি মারেন। কেউ মারামারি থামানোরও চেষ্টা করেন।

হৈচৈ ও উত্তেজনার একটি ভিডিওতে এসব দৃশ্য দেখা গেছে। মারামারির সময় কয়েকজন আইনপ্রণেতা মাটিতে পড়ে যান।

বিরোধী দল রিপাবলিকান পিপল’স পার্টির আইনপ্রণেতা এনজিন ওজকোক বলেন, সংবাদ সম্মেলন ও টুইটারে সিরিয়ায় নিহত সেনাদের প্রতি অবমাননা করেছেন এরদোগান।

কাজেই প্রেসিডেন্টকে মর্যাদাহীন, জঘন্য, নীচ ও বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেন ওই এমপি।

এছাড়াও তিনি বলেন, তুর্কি পরিবারের সন্তানদের যখন যুদ্ধে পাঠানো হচ্ছে, তখন এরদোগানের নিজের সন্তানরা দীর্ঘমেয়াদী সামরিক সেবার বিষয়টি এড়িয়ে গেছেন।

এর আগে দলীয় লোকদের সামনে দেয়া ভাষণে এরদোগান বলেন, সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে তুর্কি সামরিক বাহিনীর লড়াই নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দল মর্যাদাহীন, নীচ ও বিশ্বাসঘাতকতার পরিচয় দিয়েছে।

তুর্কি পার্লামেন্টের স্পিকার বিবৃতিতে বিরোধী দলীয় আইনপ্রণেতাদের এমন আচরণের নিন্দা জানিয়েছেন। এছাড়া প্রেসিডেন্টকে অপমান করায় একটি তদন্তও শুরু করেছেন কৌঁসুলিরা।

সিরীয় বিদ্রোহীদের সর্বশেষ আস্তানায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৫৯ জন তুর্কি সেনা নিহত হয়েছেন। সেখানে রুশ-সমর্থিত সরকারি বাহিনী প্রায় দশ লাখ লোককে নিরাপত্তার খোঁজে তুরস্কের সীমান্তের দিকে ধাবিত হতে বাধ্য করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা