,

মশকনিধনকে বড় চ্যালেঞ্জ মনে করছেন মেয়র আতিক

news-image

নিউজ ডেস্ক : মশকনিধন একটি বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা জানেন যে, এডিস মশার জন্ম অপরিষ্কার পানিতে নয়, পরিষ্কার পানিতে। তাই বাসাবাড়িতে কোথাও কোনোভাবে পানি জমতে দেওয়া যাবে না। এখন মশকনিধন আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।’

বুধবার রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ‘বিশেষ মশকনিধন ও জনসচেতনতামূলক’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফাসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আতিকুল ইসলাম বলেন, সব কাউন্সিলরকে বলেছি বাড়িঘর, শিক্ষা-প্রতিষ্ঠান, অফিস-আদালতে জনসচেতনতা বাড়াতে। এডিস মশা নিধন আমাদের চলমান প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের জনবল থেকে শুরু করে মেশিনারিজ গত বছর থেকে এবার আরও বাড়ানো হয়েছে। কিন্তু নগর পরিচ্ছন্ন রাখা শুধু সিটি করপোরেশনের একার দায়িত্ব নয়, এলাকা পরিষ্কার রাখাটা সবার দায়িত্ব। আঙিনা, স্কুল ও বাড়ির পেছনে সবাই সপ্তাহে একটি দিন পরিষ্কার করলেই আমরা ডেঙ্গু মোকাবেলায় এগিয়ে থাকব।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা