আউয়াল দুষলেন মন্ত্রীকে

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল বলেছেন, আইনগতভাবে তার জামিন পাওয়ার অধিকার থাকলেও পিরোজপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের হস্তক্ষেপে বিচারক তার এবং তার স্ত্রীর জামিন আবেদন না মঞ্জুর করেছিলেন।

বুধবার সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন তিনি। দুদক শ ম রেজাউল করিমের দ্বারা প্রভাবিত হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দাবি করে আউয়াল বলেন, তার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন।

এদিকে, প্রথমে এ কে এম এ আউয়াল দম্পত্তিকে জামিন না দেওয়ার আদেশের পর মঙ্গলবার দুপুরে আদালত চত্বর, জেলা শহরে বিক্ষোভ, রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ, টায়ার জ্বালানো, ছাত্রলীগ নেতার অফিস ভাংচুর, হরতালের শ্লোগান দিয়ে শহরের দোকাটপাট বন্ধ করে দেওয়ার মতো ঘটনার সঙ্গে দলীয় নেতা-কর্মী বা তার সমর্থকরা জড়িত নন বলে সংবাদ সম্মেলনে দাবি করেন এ কে এম এ আউয়াল।

মঙ্গলবার এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে দুপুর ১২ টার দিকে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন ওই আদালতের বিচারক মো. আব্দুল মান্নান। এর সাড়ে তিন ঘণ্টা পর ওই বিচারককে বদলি করে যুগ্ম জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিনকে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আদালতের দায়িত্ব দেওয়া হয়।

পরে বিকেলে এ কে এম এ আউয়ালের আইনজীবীরা তাদের জামিনের বিষয়টি পুনঃবিবেচনার জন্য আবেদন করলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নাহিদ নাসরিন তা মঞ্জুর করে বিকেল ৪টার দিকে তাদের জামিন দেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ