বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী-বরগুনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ১০ দিন

বরিশাল-পটুয়াখালী ১৩২ কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনের তার পরিবর্তন ও সক্ষমতা বৃদ্ধির কাজের জন্য পটুয়খালী ও বরগুনার কিছু এলাকায় ১০ দিন ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।আগামী শুক্রবার (০৬ মার্চ) থেকে সোমবার (১৬ মার্চ) পর্যন্ত বরিশাল-পটুয়াখালী ১৩২ হাজার ভোল্ট লাইনের তার পরিবর্তনের কাজ চলবে। তাই প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (০৩ মার্চ) গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো পাওয়ার গ্রিড অব কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এলাকাগুলো হলো- পটুয়াখালী জেলার সব উপজেলা এবং বরগুনার আমতলী, তালতলী, বেতাগী উপজেলা।

তবে ভোলা থেকে আংশিক লাইন সচল থাকলেও লোড শেডিং হবে। কাজ চলাকালীন অবস্থায় শহরের কিছু অংশে থাকবে, অন্য অংশে থাকবে না।

নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বরিশাল জিএমডি ও পটুয়াখালী বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছেন।

জানা যায়, এর আগে ০৪ থেকে ৩১ জানুয়ারি বিদ্যুৎ লাইনের সঞ্চালন তার পরিবর্তনের সময়সীমা নির্ধারণ করা হলেও পটুয়াখালী জেলায় রাষ্ট্রপতির সফর, এসএসসি পরীক্ষা এবং পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুরোধে তা স্থগিত করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা