সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা আতঙ্কে মোদি হোলির অনুষ্ঠানে যোগ দেবেন না!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে আতঙ্কে রয়েছে ভারতসহ পুরো বিশ্ব। মাত্র কয়েক ঘণ্টা আগেই আতঙ্ক না করে দেশবাসীকে নিজের সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই এ বছর হোলির কোনও মিলন উত্‍‌সবে যোগ দেবেন না বলে জানিয়েছেন তিনি। করোনাভাইরাসের কারণে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার এক টু্ইটবার্তায় এ কথা জানান তিনি।

নরেন্দ্র মোদি জানিয়েছেন, রোগটি যাতে না-ছড়ায় সে জন্য জনসমাগম এড়িয়ে চলতে বলেছেন বিশেষজ্ঞরা। সেই কারণেই তাঁর এই সিদ্ধান্ত।

সামনের সপ্তাহে হোলির উত্‍‌সব। তবে যেভাবে আচমকাই ভারতে হানা দিয়েছে করোনাভাইরাস, তাতে আতঙ্ক বেড়েছে। পরপর আক্রান্ত হওয়ার খবর আসছে দেশটির বিভিন্ন জায়গা থেকে।

এই অবস্থায় বুধবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নোভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ করতে গোটা বিশ্বের বিশেষজ্ঞরা জনসমাগম কমানোর পরামর্শ দিয়েছেন। সেই কারণে সিদ্ধান্ত নিয়েছি, এ বছর আমি কোনো হোলি মিলন অনুষ্ঠানে অংশ নেবো না।

এই টুইটের মাত্র কয়েক ঘণ্টা আগেই আতঙ্ক না-করে দেশবাসীকে নিজের সুরক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছিলেন নরেন্দ্র মোদি।

দিল্লি ও তেলেঙ্গানার পর বিভিন্ন জায়গা থেকে করোনার উপসর্গের খবর আসা শুরু হয়েছে।

এই প্রেক্ষিতে মঙ্গলবার টুইটে তিনি বলেন, নোভেল করোনাভাইরাস মোকাবেলার বিষয়টি পর্যালোচনা করতে বৈঠক করেছি। বিভিন্ন মন্ত্রণালয় ও রাজ্য একসঙ্গে কাজ করছে। ভারতে আসা মানুষদের দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে। সূত্র : এনডিটিভি, এই সময়

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী