সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেঁয়াজের দাম ১৫-২০ দিনের মধ্যে কমে যাবে : কৃষিমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : মার্চের শেষে বাজারে নতুন পেঁয়াজ নামলে দাম কমে আসবে জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘১৫ থেকে ২০ দিন পর বাজারে পেঁয়াজ নামলে তাৎক্ষণিক সমস্যা সমাধান হয়ে যাবে। তখন পেঁয়াজের দাম কমে যাবে।’

বুধবার (০৪ মার্চ) কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলারের নেতৃত্বে ছয় সদস্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, পেঁয়াজের দাম তো এখনও কমেনি। আমরা পর্যবেক্ষণ করছি। সমস্যা হলো বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। গতকালকেই ফরিদপুরে বৃষ্টি হয়েছে। ফাল্গুন মাসেও শীলাবৃষ্টি, এটা কি চিন্তা করা যায়। আমাদের সচিবসহ সবাই খোঁজখবর নিয়েছি। এতে দেখা গেছে পেঁয়াজের ভালো ক্ষতি হয়েছে। এই পেঁয়াজ আরো ১৫ থেকে ২০ দিন পর ক্ষেত থেকে তোলা হবে। তারপরও আমরা খুবই আশাবাদী এবছর ভালো পেঁয়াজ হবে।

তিনি বলেন, এ বছর অনেক এলাকায় পেঁয়াজ উৎপাদন করা হয়েছে। এছাড়া পেঁয়াজে আমাদের যে প্রযুক্তি আছে তা দিয়ে বিভিন্ন ধরনের নতুন জাতের পেঁয়াজ উদ্ভাবন করেছি। যা মাঠ পর্যায়ে চাষাবাদ হলে সমস্যা থাকবে না।

কৃষিমন্ত্রী বলেন, আমরা আগে বারবার ধানের কথা বলেছি। এখন যেমন ধানে আমরা স্বয়ংসম্পূর্ণ, ইনশাল্লাহ পেঁয়াজেও আমরা নতুন জাত দিয়ে উৎপাদন দ্বিগুণ না হলেও কাছাকাছি হবে।

তাৎক্ষণিক সমস্যা সমাধান হবে কিনা জানতে চাইলে কৃষিমন্ত্রী বলেন, তাৎক্ষণিক সমস্যাতো সমাধান হয়েই যাবে, ১৫ থেকে ২০ দিন পর বাজারে পেঁয়াজ নামলে তখন দামও কমে যাবে। তখন আবার চাষিরা দাম পাবে না। এ বিষয়ে মন্ত্রিসভার গত বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানতে চেয়েছিল আমরা কি করছি। আমরা জানিয়েছি চাষিদের কাছ থেকে আশানুরূপ সাড়া পেয়েছি, উৎপাদন যথেষ্ঠ বেড়েছে। আশা করছি পেঁয়াজ নিয়ে সমস্যা হবে না।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী