,

পশ্চিমবঙ্গে অবস্থানরত বাংলাদেশিরা ভারতের নাগরিক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার রাজ্যে থাকা যেসব বাংলাদেশি ভোট দিয়েছেন তারা সবাই ভারতের নাগরিক। তাদের নতুন করে ভারতের নাগরিকত্বের আবেদন করতে হবে না। গতকাল মঙ্গলবার রাজ্যে এক জনসভায় মমতা এমনটাই দাবি করেন। খবর এনডিটিভির।

দিল্লিতে গত সপ্তাহে সাম্প্রদায়িক সহিংসতায় ৪৬ জন নিহতের কঠোর সমালোচনা করে তিনি বলেন, পশ্চিমবঙ্গকে আরেকটা দিল্লি তিনি হতে দেবেন না। রাজ্যটিতে থাকা বাংলাদেশিদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাদের আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা নির্বাচনে ভোট দিয়েছেন, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছেন।

এখন ওরা (বিজেপি) বলছে, আপনারা নাগরিক নন! ওদের বিশ্বাস করবেন না।’ নাগরিকত্ব আইন (সিএএ) বা জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) নামে পশ্চিমবঙ্গ থেকে একজনকেও বিতাড়িত করতে দেবেন না বলেও কেন্দ্রীয় সরকারকে সাফ জানিয়ে দেন তিনি। দিল্লির সহিংসতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে মমতা বলেন, ‘ভুলে যাবেন না এটা বাংলা।

দিল্লিতে যা হয়েছে, তা এখানে কখনো হতে দেওয়া হবে না। আমরা চাই না বাংলা আরও একটা দিল্লি কিংবা উত্তরপ্রদেশ হয়ে উঠুক।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা