ফিল্ডিংয়ের সময় আঙুল কাটল শান্তর, পরের ম্যাচে অনিশ্চিত

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ে ব্যাটিং ইনিংসের ১৯তম ওভারের ঘটনা। সেটি করছিলেন আল-আমিন হোসেন। তার ওভারের শেষ বলে স্লিপে ক্যাচ দেন ওয়েসলি মাধেভেরে। তবে সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। উল্টো হাত ফেটে যায় তার। এ জন্য বাঁহাতি ব্যাটসম্যানের আঙুলে একটি সেলাইও দিতে হয়েছে।

মাধেভেরের খোঁচা মারা বলটি হাতের নাগালেই পেয়েছিলেন শান্ত। কিন্তু সেটি তালুতে জমাতে পারেননি তিনি। বলটি আঘাত করে তার ডান হাতের কনিষ্ঠায়। এতে কেটে যায় তার আঙুলও।

পরে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় শান্তকে। সেখানে তার হাতে দেয়া হয় একটি সেলাই। স্লিপে দাঁড়ানো এ ফিল্ডারের হাতে জীবন পেয়ে অভিষেক ফিফটি তুলে নেন মাধেভেরে। শেষ পর্যন্ত ৫৭ বলে ৫২ রান করে থামেন। মূলত তাতেই লড়াইয়ে টিকে থাকেন জিম্বাবুইয়ানরা।

ইনিংসের শুরুতে অধিনায়ক মাশরাফির বলে পয়েন্টে আরেকটি সহজ ক্যাচ ছাড়েন শান্ত। এর আগে ব্যাটিংয়েও দিনটা ভালো যায়নি তার। ওয়ানডাউনে নেমে ১০ বলে করেন ৬ রান। তামিম ইকবালের সঙ্গে ভুল বোঝাবুঝির শিকার হয়ে রানআউটে কাটা পড়েন তিনি।

হাতে সেলাই লাগলেও আগামী ৬ মার্চ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ থেকে এখনও ছিটকে যাননি শান্ত। টিম ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, হাতে সময় থাকায় তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে।

তবে শান্তর দুর্দশার দিনে বাংলাদেশ পেয়েছে রোমাঞ্চকর জয়। তামিমের ১৫৮ রানের রাজসিক ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ৩২২ রান প্রায় টপকেই যাচ্ছিল জিম্বাবুয়ে। শেষ বলের মীমাংসায় ৪ রানের ব্যবধানে শ্বাসরুদ্ধকর জয় পান লাল-সবুজ জার্সিধারীরা।

এ ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৭০০০ রানের মাইলফলক স্পর্শ করেন তামিম। এ ছাড়া গড়েন ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ড্যাশিং ওপেনারের রেকর্ড রাঙা ম্যাচে রুদ্ধশ্বাস জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ