সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিঙ্গাপুরে এখনো হাসপাতালে ২ বাংলাদেশি, সুস্থ ৩

news-image

নিউজ ডেস্ক : বর্তমানে সারা বিশ্বে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করেছে। চীনসহ সারা বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার একশ ২০ জন এবং এখনো পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯১ হাজার মানুষ। এমন অবস্থায় সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে করোনা। আর এই করোনা পরিস্থিতিতি মোকাবিলায় সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ে যাচ্ছে সিঙ্গাপুর। তারা নিজেরাই তৈরি করেছে করোনার রোগীর নিজস্ব ডেটাবেজ।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরের আপকোড একাডেমি নামের এক প্রতিষ্ঠান একটি নিজস্ব ড্যাশবোর্ড বা সাইট তৈরি করেছে। আপকোড একাডেমি সিঙ্গাপুরের কোডিং স্কুল। করোনার রোগীর তথ্য দিয়ে তৈরি করা হয়েছে এই সাইটটি।

সাইটে গিয়ে সিঙ্গাপুরের সকল করোনা রোগীদের তথ্য পাওয়া যায়। পাওয়া যায় বাংলাদেশি রোগীদের তথ্যও। সেখানে বাংলাদেশ লিখে সার্চ দিলেই চলে আসে করোনা আক্রান্ত বাংলাদেশি রোগীদের তথ্য। সাইটে গিয়ে দেখা যায় পাঁচ করোনা আক্রান্ত বাংলাদেশির মধ্যে তিন জনই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। আর হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন দুই বাংলাদেশি।

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সিঙ্গাপুরের ওয়ার্ক পাস হোল্ডার ২৬ বছর বয়সী এক বাংলাদেশি। তিনি হাসপাতাল থেকে ছাড়া পান ২ মার্চ। সুস্থ হতে তিনি নিয়েছেন ১৬ দিন। ৩০ বছর ও ৩৭ বছর বয়সী আরো দুই নাগরিক হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তাদের মধ্যে একজন সুস্থ হতে সময় ১৩ দিন। আরেক জন সময় নিয়েছেন ১৫ দিন।

করোনা আক্রান্ত হয়ে এখনো চিকিৎসা নিচ্ছেন আরো দুই জন। সিঙ্গাপুরের ওয়ার্ক পাস হোল্ডার ৩৯ বছর বয়সী দুই নাগরিক দেশটির এক হাসপাতালে এখনো চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে একজন ফেব্রুয়ারি মাসের ১০ তারিখে আক্রান্ত হন। আরেক জন আক্রান্ত হন একই মাসের ১২ তারিখে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী