ব্রাহ্মণবাড়িয়ায় জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খান।
এ সময় জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবসের নানা কর্মসূচী
নিয়ে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান,
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী প্রমূখ।
সভায় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালনে সরাকর ও স্থানীয়ভাবে গৃহিত বিভিন্ন কর্মসূচী পালন করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানানো হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











