সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালত পরিবর্তনের শুনানি আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার আদালত পরিবর্তন করতে চেয়ে আবেদন করেছিলেন তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি। তার করা আবেদনের ওপর আজ মঙ্গলবার হাইকোর্টে শুনানি হবে।

হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে মিন্নির করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। মিন্নির আইনজীবী অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৯ ফেব্রুয়ারি শুনানি শেষে আজ মঙ্গলবারকে দিন নির্ধারণ করেন আদালত। ওই দিন আদালতে মিন্নির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না ও অ্যাডভোকেট মাক্কিয়া ফাতেমা ইসলাম।

আয়েশা সিদ্দিকা মিন্নি গত গত ৯ ফেব্রুয়ারি বরগুনার দায়রা জজ আদালত থেকে রিফাত শরীফ হত্যায় করা মামলা ঢাকার দায়রা জজ আদালতে বদলির জন্য হাইকোর্টে আবেদন করেন।

এর আগে গত ২১ জানুয়ারি রিফাত শরীফ হত্যা মামলার অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ ও মামলা বাতিল চেয়ে মিন্নির করা আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছিলেন হাইকোর্ট। মিন্নির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একই বেঞ্চের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের আদালত আবেদনটি খারিজ করেছিলেন।

তার গত ১ জানুয়ারি রিফাত শরীফ হত্যায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

রিফাতকে কোপানোর সময় তার স্ত্রী মিন্নিও উপস্থিত ছিলেন। মিন্নিকে হামলাকারীদের সঙ্গে লড়তে দেখা গেলেও এ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৯ সালের ১৬ জুলাই সকাল পৌনে ১০টার দিকে মিন্নিকে তার বাবার বাড়ি বরগুনা পৌর শহরের নয়াকাটা-মাইঠা এলাকা থেকে পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। এরপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে একই দিন রাত ৯টায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরদিন ১৭ জুলাই মিন্নির রিমান্ড আবেদন করা হলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী। এরপর কয়েকদফা জামিন আবেদন করলেও তার জামিন না মেলায় হাইকোর্ট আবেদন করেন। গত বছরের ২৯ আগস্ট হাইকোর্ট মিন্নির জামিন আবেদন মঞ্জুর করেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী