,

‘আমার ভাইকে দিল্লির পুলিশ পিটিয়ে হত্যা করেছে’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নাঈম নামে দিল্লির এক মুসলিম যুবক দাবি করেছেন, তার নিরপরাধ ভাইকে পুলিশ পিটিয়ে হত্যা করেছে।

ফাইজানকে পুলিশের পিটিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। খবর বিবিসির।

মোবাইলে ধারণ করা ভাই ফাইজানকে দিল্লি পুলিশের পিটিয়ে হত্যার ভিডিওটি দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন নাঈম।

তার দাবি, গত সপ্তাহে দিল্লিতে যা হয়েছে- তা দাঙ্গা ছিল না, প্রকৃতপক্ষে তা ছিল উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিম সংখ্যালঘুর ওপর পরিকল্পিত হত্যাকাণ্ড।

এ হত্যাকাণ্ডে হিন্দু মৌলবাদীদের সঙ্গে যোগ দেয় দিল্লি পুলিশও। দিল্লির ওই সংঘর্ষে নিহত ৪৬ জনের মধ্যে বেশিরভাগই মুসলমান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরকালে দিল্লিতে নাগরিকত্ববিরোধী আন্দোলনে হঠাৎ করে পুলিশকে সঙ্গে নিয়ে হিন্দু মৌলবাদী সংগঠন আরএসএসের সন্ত্রাসীরা মসজিদ ও মুসলিমদের ঘরবাড়িতে আগুন দেয়ার পাশাপাশি পিটিয়ে হত্যা করে আন্দোলনকারী অনেক মুসলিম যুবককে।

ফাইজান হত্যার বিষয়ে বিবিসির পক্ষ থেকে দিল্লি পুলিশের বক্তব্য নেয়ার জন্য বহুবার চেষ্টা করা হলেও তারা কোনো জবাব দেয়নি।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর