,

এবার ইশরাকের মামলা

news-image

নিউজ ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছেন বিএনপির মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

মঙ্গলবার ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালে এ মামলা করেন ইশরাক। একই সঙ্গে তিনি ওই সিটিতে নতুন নির্বাচনের দাবিও করেছেন মামলায়।

ইশরাকের মামলায় বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ ৮ জনকে।

ইশরাকের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, গত নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে ভোট দিতে যায়নি। নির্বাচন সঠিকভাবে হয়নি। নির্বাচনে ব্যাপক দুর্নীতি ও অনিয়ম হয়েছে। আমরা এ নির্বাচন বাতিল চেয়ে নতুন নির্বাচনের জন্য মামলা করেছি।

এর আগে, গতকাল সোমবার ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক উৎপল ভট্টাচার্যের আদালতে ডিএনসিসি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নির্বাচন বাতিল চেয়ে মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। একই সঙ্গে তিনিও ওই সিটিতে নতুন নির্বাচনের দাবি করেন মামলায়।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডিএনসিসিতে মেয়র পদে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। আর ডিএসসিসিতে একই পদে জয়ী হন আওয়ামী লীগের অপর প্রার্থী শেখ ফজলে নূর তাপস।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর