,

‘গোলাগুলিতে’ শিবিরকর্মী নিহত

news-image

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নে পুলিশের সঙ্গে কথিত ‘গোলাগুলিতে’ নজরুল ইসলাম প্রকাশ নামে ২৫ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। যিনি শিবির কর্মী ও ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার আসামি বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের ছয় সদস্য।

মঙ্গলবার ভোর পৌনে চারটার দিকে জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিহত নজরুল অভিরামপুর এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ও শিবিরের একজন কর্মী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা রাকিব হত্যার ঘটনায় করা মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের জন্য আমান উল্যাহপুর ইউনিয়নের বিভিন্নস্থানে যৌথ অভিযান চালায় বেগমগঞ্জ থানা ও ডিবি পুলিশ। অভিযানকালে পুলিশের একটি দল জনকল্যাণ উচ্চ বিদ্যালয় মাঠে গেলে শিবির ক্যাডার পিয়াস বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা ও এলোপাথাড়ি গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে।

ঘটনার এক পর্যায়ে নজরুল গুলিবিদ্ধ ও ছয় পুলিশ সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ক্যাডাররা পুলিশের ওপর হামলা ও গুলিবর্ষণ করলে আত্মরক্ষার্থে পুলিশও ৪৪ রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। নিহত নজরুল শিবিরের একজন ক্যাডার। তার বিরুদ্ধে রাকিব হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

ওসি আরও জানান, ছাত্রলীগ নেতা রাকিব হত্যার ঘটনায় তার মা শিরিন আক্তার বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামা একাধিক আসামি করে একটি মামলা করেছেন। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর