বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতালিতে বাংলাদেশি করোনায় আক্রান্ত

news-image

নিউজ ডেস্ক : চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থাবা বসিয়েছে ইউরোপের দেশ ইতালিতে। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫২ জন। আর ওই ভাইরাসে সবমিলিয়ে সংক্রামিত হয়েছে ১৮৩৫ জন। এদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

করোনায় আক্রান্ত ওই বাংলাদেশি মিলান শহরে বসবাস করেন বলে জানা গেছে। মিলানে প্রথম কোনো বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হলেন। ইতালিতে প্রায় দুই রঅখ বাংলাদেশি বসবাস করেন।

মিলানের বাংলাদেশ কনসুলেট জেনারেল এক বিজ্ঞপ্তিতে উত্তর ইতালিতে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতার সঙ্গে চলাচল করতে আগেই নির্দেশনা দিয়েছেন। সেই মিলানেই প্রথম বাংলাদেশি কোনো নাগরিকের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলো।

ইতালিতে হঠাৎ করেই করোনায় মৃতের সংখ্যা বেড়ে গেছে। রোববার পর্যন্ত সেখানে এই ভাইরাসে মারা গিয়েছিল ১৮ জন। কিন্তু মাত্র িএকদিন পরই তা বেড়ে ৫২তে গিয়ে দাঁড়িয়েছে। একই সঙ্গে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যাও।

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল