সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগর-রুনি হত্যা : দুইজন অপরিচিত পুরুষ জড়িত

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যা মামলার অগ্রগতি রিপোর্ট অ্যার্টনি জেনারেলের কার্যালয়ে জমা দিয়েছে র‍্যাব।

সোমবার বিকেলে সাগর-রুনির হত্যা মামলার রিপোর্ট জমা দেয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এ হত্যাকাণ্ডে দুইজন অপরিচিত পুরুষ জড়িত ছিলেন। সাগরের হাতে বাঁধা চাদর ও রুনির টিশার্টে এ অপরিচিত দুই পুরুষের ডিএনএ মিলেছে।

এর আগে, ৭১ বার পেছায় সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল।

গত ১০ ফেব্রুয়ারি আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এদিনও তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়। আদালতে আবারো সময় আবেদন করে সংস্থাটি। পরে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ মাচ দিন ধার্য করেন।

উল্লেখ্য, এ মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আটজন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীতে নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর-রুনি। এ ঘটনায় শেরে বাংলা থানায় মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী