সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা সাইফউদ্দিনকে মিস করছিলাম’

news-image

স্পোর্টস ডেস্ক : পিঠের চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার না থাকার সময়টায় সীমিত ওভারের ক্রিকেটে একজন পেস বোলিং অলরাউন্ডের অভাব খুব বেশি অনুভব করেছে বাংলাদেশ দল। চোট কাটিয়ে জিম্বাবুয়ে সিরিজ দিয়েই সাইফউদ্দিন ফিরেছেন। রবিবার সিলেটে প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে ছিলেন দুর্দান্ত।

ম্যাচের মধ্য বিরতিতে যাকে নিয়ে স্বয়ং বিসিবি সভাপতি বলেছেন, ‘সাইফউদ্দিনকে আমরা মিস করছিলাম।’

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৬৯ রানে হারিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন লিটন দাস। রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে এই ওপেনার খেলেন ১০৫ বলে ১২৬ রানের ইনিংস।

তবে লিটনের উজ্জ্বলতাও ঢেকে দিতে পারেনি সাইফউদ্দিনের সাফল্যকে। শেষদিকে তার ১৫ বলে ৩ ছক্কায় অপরাজিত ২৮ রানের ক্যামিওতেই বাংলাদেশ পায় জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড পুঁজি।

এরপর বল হাতেও দুর্দান্ত শুরু করেন এই পেসার। মাত্র ২৩ রানেই ২ উইকেটে পরিণত করেন জিম্বাবুয়েকে। পরে নিয়েছেন আরো এক উইকেট। ম্যাচে তার বোলিং স্পেল ৭-০-২২-৩।

খেলার ইনিংস বিরতিতে সংবাদ সম্মেলনে এই সাইফউদ্দিনকে নিয়ে তাই মুগ্ধতার কথা বলেন নাজমুল হাসান পাপন। তার মতে, ‘দুর্দান্ত ইনিংস খেলেছে লিটন। এটাতে কোনো সন্দেহ নেই। শেষের দিকে সাইফউদ্দিনও দুর্দান্ত খেলেছে। আসলে সাইফউদ্দিনকে আমরা মিস করছিলাম।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘এটা আমি আগেও কয়েকবার বলেছি। বিশেষ করে টি-টোয়েন্টিতে আমরা সব সময় মিস করি লোয়ার অর্ডারে একজন অলরাউন্ডার। যিনি কিনা কুইক কিছু রান এনে দিতে পারে। আজকে এত দিন পর এসেও সে (সাইফউদ্দিন) খুব সুন্দর কিছু রান আমাদের উপহার করেছে।

পরে সাইফউদ্দিনের বোলিংটাও নিশ্চয়ই মন কেড়েছে বিসিবি সভাপতির।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী