,

রংপুরে ইয়াবা-চোলাই মদসহ গ্রেফতার- ১৭

news-image

রংপুর ব্যুরো : রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) শুক্রবার রাতে ৫০ গ্রাম গাঁজা, ২ গ্রাম হেরোইন, ৫ পিস ইয়াবা ও দেড় লিটার চোলাই মদ উদ্ধার এবং পরোয়ানাভুক্তসহ ১৭ আসামী গ্রেফতার করেছে।আজ শনিবার দুপুরে আরপিএমপি সহকারী পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) মোঃ আলতাফ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান- তাজহাট থানাধীন মর্ডান মোড় থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ আলমগীর হোসেন, কৃষি গবেষণা মোড় আশরতপুর চকবাজার পশ্চিম পাড়া থেকে ২ গ্রাম হেরোইনসহ মোঃ মুক্তারুলকে গ্রেফতার করা হয়। পরশুরাম থানাধীন কুকরুল মৌজাস্থ জনৈক রুহুল আমিনের খড়ির দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে পাঁচ পিস ইয়াবাসহ মোঃ আঃ সালামকে মুসলিমপাড়া খারিজিয়া মাদ্রাসার সামনে পাকা গলির ভিতর থেকে দেড় লিটার দেশীয় মদসহ নন্দ দুলালকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে বিভিন্ন মামলায় এবং গ্রেফতারী পরোয়ানাভূক্ত কোতয়ালী থানায়-৫, তাজহাট থানায়-৪, পরশুরাম থানায়-৩, হাজিরহাট থানায়-৪ এবং গোয়েন্দা শাখা (ডিবি)-১ জনকে গ্রেফতার করেছে। আজ শনিবার দুপুরে ১৭ জন আসামীকে আদালতে সোপর্দ করা হয়।###

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা