,

মানসিক ভারসাম্যহীনদের সেবায় সুখ পান মারুফ-মরিয়ম দম্পতি

news-image

রংপুর ব্যুরো : কারও পা নেই, চোখ নেই। কেউ কেউ পারে না শুনতে বা বলতে। শারীরিক নানা প্রতিবন্ধতার ছাড়াও সমস্যা হলো সবাই মানসিক ভারসাম্যহীন। তাদের প্রতিপালন করছেন মারুফ-মরিয়ম দম্পতি। এতেই সুখ খূঁজে পান তারা।এমন দৃশ্য দেখা গেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রাম হাসিনা নগরে। সেখানে গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থা গড়ে তোলে ভারসাম্যাহীনদের সেবা কেন্দ্র। যা বর্তমানে মানবতার তীর্থস্থান পাগলের বাড়ি হিসাবে পরিচিত।সরেজমিনে জানা গেছে, ২০১৪ সালে এক জন মানসিক ভারসাম্যহীন নারীকে আশ্রয় দিয়ে শুরু হয় মারুফ-মরিয়ম দম্পতির এ সেবা কার্যক্রম। শুরুতে অনেকে বাঁকা দৃষ্টিতে তাকালেও ধীরে ধীরে গ্রামবাসীর সহযোগিতা উৎসাহ যোগায় তাদের।

পরিচয় নিশ্চিত হওয়ার পর সেবাকেন্দ্র থেকে ১৮ জন মানসিক ভারসাম্যহীন মানুষ বাড়ি ফিরে গেলেও গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থার এই সেবা কেন্দ্রে বসবাস করছেন ১৭ জন অসহায় মানুষ। কারও পা নেই, চোখ নেই। কেউ কেউ পারে না শুনতে-বলতেও। শারীরিক নানা প্রতিবন্ধতার ছাড়াও সবার সমস্যা হলো সবাই মানসিক ভারসাম্যহীন। পরিবার-পরিজনই হয়তো এদের বোঝা ভেবে ফেলে গেছে, নয় তো প্রিয়জনদের কাছ থেকে হারিয়ে নিরুদ্দেশ এ মানুষগুলো। পথ থেকে কুড়িয়ে এনে বাড়িতে রেখে পরম মমতায় প্রতিপালন করছেন মারুফ-মরিয়ম দম্পতি। তাদের সেবা-শুশ্রুষায় জীবন ফিরে পেয়েছেন অসহায় এ মানুষেরা।

এবিষয়ে গ্লোরি সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান এম এ মারুফ কেইন বলেন, আমি ভাসমান মানুষদের সেবা করতাম। পরে চিন্তা করলাম সবাইকে একসাথ করা যায় কিনা। আমরা শুধু তাদেরকেই এখানে নিয়ে আসি যারা রাস্তা ঘাটে পরে থাকে ও আসহায়। তাদের সেবা করছি। দেখাশুনা ও খাওয়া দাওয়া করাচ্ছি।

স্থানীয় গ্রামবাসীরা বলেন, মহৎ এই উদ্যোগ প্রসারে আরো সহযোগিতা প্রয়োজন।
রংপুর ভাসমান নিরাশ্রয় মানুষের সেবা কেন্দ্রের সভাপতি নিখিল চন্দ্র রায় বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। সবাইকে এগিয়ে আসার অনুরোধ করছি। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বলেন, ঠিকানাবিহীন অসহায় মানুষের কল্যাণে সেবা কেন্দ্রের কার্যক্রম এগিয়ে নিতে সরকারিভাবে তাদের যতটুকু সাহায্য করা সম্ভব তার ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা