সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চিপসের প্যাকেটে খেলনা দেওয়া নিষিদ্ধ

news-image

চিপসের প্যাকেটের ভেতর খেলনা দিয়ে চিপস বাজারজাত নিষিদ্ধ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে প্যাকেটের ভেতরে খেলনা দিয়ে তা বাজারজাত করলে আইন অনুসারে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।রোববার এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার। রিটের পক্ষে ছিলেন আবেদনকারী আইনজীবী মো. মনিরুজ্জমান।চিপসের প্যাকেটের ভেতরে খেলনা না দিতে নির্দেশনা চেয়ে গত বছরের ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান রিটটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট রুল দেন।

এরপর ১৭ নভেম্বর আদালত এ বিষয়ে দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনকে (বিএসটিআই) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করেন।

পরে বিএসটিআই প্রতিবেদন দেন। তারা এ বিষয়ে বাজার মনিটরিং অব্যাহত রেখেছেন বলে জানায়।

সুত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী