,

চলে গেলেন স্বামীও

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর নিউ ইস্কাটনের দিলু রোডে পাঁচতলা ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় স্ত্রী ও ছেলে রুশদীর পর মারা গেলেন স্বামী শহিদুল কিরমানী রনিও (৪৫)। তার মৃত্যুর মধ্য দিয়ে ছোট পরিবারটিতে আর কেউ বেঁচে রইলো না।

আজ সোমবার সকাল সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

ঢামেক হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রনির শরীরের ৪৩ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।

এর আগে গতকাল রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রনির স্ত্রী জান্নাতুল ফেরদৌসের মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ ছিল।

তবে ঘটনার দিনই রনি ও জান্নাতুল দম্পতির ছেলে এ কে এম রুশদী (৫) মারা যায়। তারা নরসিংদীর শিবপুর উপজেলার ইটনা গ্রামের বাসিন্দা।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রাজধানীর ইস্কাটনের দিলু রোডের একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন রুশদীসহ তিনজন নিহত হয়। নিহত অপর দুজন হলেন- আবদুল কাদের (৪৫) ও আফরিন জান্নাত (১৭)।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা