,

রাতারাতি কোটিপতি দিনমজুর

news-image

অনলাইন ডেস্ক : পেশায় দিনমজুর। তারপরও বিত্তশালী হওয়ার স্বপ্ন দেখতেন তিনি। এজন্য প্রায়ই লটারির টিকিট কিনতেন। ভাবতেন, এবার হয়তো বিপুল অঙ্কের টাকা আসবে তার হাতে। তবে আশাপূরণ না হলেও নিরাশ হয়ে টিকিট কাটার নেশা ছাড়তে পারেননি তিনি। এরই ফল পেলেন গতকাল রোববার রাতে। লটারি কেটেই রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি।

রাতারাতি কোটিপতি হওয়া ওই যুবকের নাম বিকাশ মাল। তিনি মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা।

ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়েছে, গত শনিবার বিয়ে বাড়ি উপলক্ষে মারগ্রামে শ্বশুরবাড়িতে গিয়েছিলেন বিকাশ। রোববার সকালে সেখান থেকে ফেরার পথে একটি দোকান থেকে ৬০ টাকার লটারির টিকিট কেনেন তিনি। বিকেলে মোবাইলে রেজাল্ট মেলাতে গিয়েই তার চক্ষু চড়কগাছ। একে একে মিলে যায় টিকিটের সবকটি নম্বর। এরপর কাউকে কিছু না জানিয়ে সটান মারগ্রাম থানায় হাজির হন তিনি।

পুলিশ কর্মকর্তাকে বিকাশ বলেন, ‘বড়বাবু আমাকে বাঁচান। আমি লটারিতে প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছি।’ গোটা বিষয়টি জানার পরই তাকে আইনি সাহায্যের আশ্বাস দেন ওই পুলিশ কর্মকর্তা।

কিন্তু দিন আনি দিন খাই সংসারে এত টাকা দিয়ে কি করবেন বিকাশ? তিনি জানান, লটারি পাওয়ায় এই টাকা দিয়ে মা-বাবার চিকিৎসা করাবেন। ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করবেন।

এদিকে, পরিবারের লোকেরা এই অর্থলাভের খবর পেতেই আনন্দের জোয়ারে ভাসছেন। বিকাশের বাবা তমাল বাবু বলেন, অভাবের সংসারে এমন উপহার কোনোদিনও পাব ভাবিনি। এবার হয়তো কষ্ট লাঘব হবে, সেটাই আশা তার। সংসারের অভাব ঘুচবে ভেবেই মুখে হাসি ফুটেছে বিকাশের স্ত্রীরও।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা