শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশের স্বাদ পেল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ হওয়ার মধুর প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। পরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে টিম ইন্ডিয়াকে ধবলধোলাই করেন কিউইরা। এবার দুই ম্যাচ টেস্ট সিরিজেও কোহলিদের ধোলাই করলেন তারা।

সিরিজের প্রথম টেস্টে ওয়েলিংটনে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে ক্রাইস্টচার্চে তাদের ৭ উইকেটে হারিয়েছেন উইলিয়ামসনরা।

হ্যাগলি ওভালে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ১৩২ রান। তৃতীয় দিনের লাঞ্চের পরেই সেটি তুলে ফেলেন তারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৪২ রানে অলআউট হয় ভারত। জবাবে নিজেদের ফার্স্ট ইনিংসে ২৩৫ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। এতে ৭ রানের সংক্ষিপ্ত লিড নেন সফরকারীরা।

তবে দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েন তারা। বড় স্কোর গড়তে ব্যর্থ হন কোহলি অ্যান্ড কোং। মাত্র ১২৪ রানে গুঁড়িয়ে যান তারা। পরিপ্রেক্ষিতে শেষ ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৩২ রান তুলেন স্বাগতিকরা। ফলে ৭ উইকেটে জিতে যান তারা।

দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৯০ রান নিয়ে সোমবার খেলতে নামে ভারত। দিনের প্রথম ঘণ্টাতেই প্যাকেট হয়ে যান তারা। পরে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত বিনা উইকেটে ৪৬ রান তোলে নিউজিল্যান্ড। পরে এক ঘণ্টাতেই জয় নিশ্চিত করেন কিউইরা।

টম লাথাম ৫২ রান করে উমেশ যাদবের শিকার হন। অপর ওপেনার টম ব্লান্ডেল ৫৫ রান করে বুমরাহর বলির পাঁঠা হন। উইলিয়ামসন ৫ রান করে একই বোলারের বলে রাহানের হাতে ধরা দেন। টেলর ও নিকোলস উভয়ই ব্যক্তিগত ৫ রানে অপরাজিত থাকেন।

প্রথম ইনিংসে ৫ উইকেট ঝুলিতে ভরেন কাইল জেমিসন। পাশাপাশি ব্যাট হাতে ৪৯ রান করেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। আর দুই টেস্টে ১৪ উইকেট নিয়ে সিরিজসেরা হন সাউদি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা