,

যতই বিরোধিতা করুন, সিএএ বাস্তবায়ন আটকানো যাবে না : মমতার উদ্দেশে অমিত শাহ

news-image

অনলাইন ডেস্ক : তৃণমূল যতই নাগরিকত্ব আইনের বিরোধিতা করুক রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বাস্তবায়ন করা থেকে কেন্দ্রকে আটকানো যাবে না বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ রোববার শহীদ মিনারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে এ কথা জানান অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ রাজ্যের সমস্যা, শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া। মমতা একসময় এদের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়েছিলেন। এখন তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে। মুসলমান ভাইবোনদের বোঝানো হচ্ছে সিএএ’র ফলে তাদের নাগরিকত্ব চলে যাবে। আপনাদের বলছি কারও নাগরিকত্ব যাবে না। এই আইন নাগরিকত্ব দেওয়ার জন্য। কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়।’

সিএএ, এনআরসি নিয়ে এ রাজ্যের সরকার, বাম ও কংগ্রেস একযোগে বিরেধিতা করছে। এনআরসি নিয়ে কেন্দ্রের নীতি প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেও সিএএ থেকে পিছু হঠছে না সরকার। এ নিয়ে অমিত শাহ শহীদ মিনারের সভায় বলেন, ‘মোদিজি সিএএ এনেছেন। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্থানের সংখ্যাবলঘুদের এদেশের নাগরিকত্ব দেওয়া হবে। মমতাকে প্রশ্ন করতে চাই, এইসব শরণার্থীদের কেন আপন মনে হয় না আপনার? কেন অনুপ্রবেশকারীদেরই আপনার আপন বলে মনে হয়? সাফ বলছি, শরণার্থীদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব। মমতা আমাদের রুখতে পারবেন না।’

তিনি আরও বলেন, ‘আপনি সিএএ-র বিরোধিতা করছেন মানে হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের বিরোধিতা করছেন। ৭০ সাল ধরে সমস্যায় থাকা এইসব মানুষদের নাগরিকত্ব দিয়েই ছাড়ব। আপনি গান্ধী, মৌলানা আজাদের বিরোধিতা করেছেন, আম্বেডকরের বিরোধিতা করছেন।’

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা