টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় আট মাস পর লাল সবুজের জার্সি গায়ে খেলছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা।
দলে ফিরেছেন পেসার অলরাউন্ডার সাইফউদ্দিন। টাইগাররা নেমেছে একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে। মোহাম্মদ নাঈম ও আফিফ হোসেনের অভিষেক হওয়ার কথা থাকলেও তাদের খেলানো হচ্ছে না।
আজ রোববার দুপুর ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে। এই ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর এই প্রথম দেশের জার্সি গায়ে মাঠে নেমেছেন মাশরাফি।
মাশরাফির সঙ্গে পেস আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান ও দীর্ঘদিন পর পর দলে ফেরা সাইফউদ্দিন। স্পিনে থাকছেন মেহেদী মিরাজ ও তাইজুল ইসলাম। নাঈমের অভিষেক হওয়ার কথা থাকলেও শান্তর ওপরই ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশে একাদশ
মাশরাফি মোর্ত্তজা, তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নাজমুল হোসেন শান্ত, মেহেদি মিরাজ ও মোস্তাফিজুর রহমান।











