দিল্লিতে মুসলিম হত্যা: আবেগঘন স্ট্যাটাস আল্লামা তাকি উসমানির

news-image

অনলাইন ডেস্ক : বিতর্কিত ও ধর্মভিত্তিক নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে দিল্লিতে মুসলিম হত্যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব মুফতি তাকি উসমানি।

শুক্রবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া ওই বার্তায় তিনি লেখেন– গোটা ভারতসহ বিশেষ করে দিল্লিতে মুসলমানদের বিরুদ্ধে চলছে চরম বর্বরতা। চলমান এ বর্বরতা মোদি সরকারের ঘৃণ্য চেহারাই দেখিয়ে দিচ্ছে।

‘এ পরিস্থিতিতে বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো কী ধরনের পদক্ষেপ গ্রহণ করবে, এটি তাদের জন্য বড় একটি পরীক্ষা। নাকি বৈশ্বিক নীতিমালার অনুসরণ শুধু আমাদের (মুসলিমদের) জন্যই? আমরা কি শুধু মৌখিক প্রতিবাদ করেই ক্ষান্ত থাকব?’

প্রসঙ্গত দিল্লিতে ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া হিন্দুত্ববাদী তাণ্ডবে নিহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। ২৬ ফেব্রুয়ারি (বুধবার) নিহতের সংখ্যা ছিল ২৭, বৃহস্পতিবার ৩৮-এ পৌঁছায়। শুক্রবার এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২-এ। হাসপাতাল সূত্র জানায়, ২১ জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ আহতদের মধ্যে অনেকে এখনও ঝুঁকিমুক্ত নন। দৃষ্টিশক্তিও পুরোপুরি হারিয়ে ফেলেছেন অনেকে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ