সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাশরাফি পাকিস্তান সফরে যেতে প্রস্তুত

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজই অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার শেষ সিরিজ। কদিন আগেই তা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তাই ঘুরেফিরে প্রশ্নটি আসছে– আসন্ন পাকিস্তান সফরে যাচ্ছেন কি অভিজ্ঞ পেসার?

যদিও সেটি সময়ই বলে দেবে। তবে জাতীয় দলের হয়ে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত মাশরাফি। রোববার জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি খেলতে নামছে বাংলাদেশ।

শনিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, সত্যি বলতে কী, এ সিরিজের পর কী হবে তা আমি জানি না। তবে জাতীয় দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত আমি।

পাকিস্তান সফরে খেলোয়াড়দের কঠোর নিরাপত্তা নিশ্চিত করবে বিসিবি বলে আশা করেন তিনি। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, সফরে কোনো ক্রিকেটারের যেন কিছু না হয়, সেটি বোর্ড নিশ্চিত করবে। তারা আমাদের অভিভাবক। ক্রিকেট বোর্ড আমাদের কথা একবার, দুবার, তিনবার না– ১০ বার ভাববে। সবশেষে সিদ্ধান্ত নেবে। আমি অন্তত এটিই প্রত্যাশা করি।

আগামী এপ্রিলে সিরিজের বাকি টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। একদিনের ক্রিকেট থেকে এখনও অবসর নেননি ম্যাশ। তাই আশা করা হচ্ছে, সেটি খেলতে পারেন তিনি।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী