,

পেঁয়াজ ২৫ টাকা কেজি!

news-image

নিউজ ডেস্ক : বিদেশি পেঁয়াজের ভিড়ে ঝাঁজ কমলেও দাম কমছে না দেশব্যাপী। দেশি পেঁয়াজের উৎপাদন মৌসুমে ৮০ টাকার নিচে পেঁয়াজ পাওয়া যাচ্ছে না। একটু ভালো মানের পেঁয়াজ কিনতে গেলে দাম দিতে হচ্ছে কেজিতে ১০০ টাকা।

এমতাবস্থায় ক্রেতার ক্ষোভ যখন চরমে, তখন উল্টো চিত্র দেখা গেছে নাটোরে। জেলার নলডাঙ্গা বাজারে হঠাৎ করে কমে গেছে পেঁয়াজের দাম। এক সপ্তাহ আগে ৮০-৯০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ২৫-৩০ টাকায় বিকছে।

ভারত পেঁয়াজ রফতানি ঘোষণা দেয়ায় দামের হঠাৎ এমন পতন বলে মনে করছেন চাষি ও ব্যবসায়ীরা। দাম কমায় ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরলেও দরপতনে হতাশ পেঁয়াজ চাষিরা।

শনিবার নলডাঙ্গা হাটে প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে বিক্রি হয়েছে ৩০-৩৫ টাকায়। তবে শহরের বাজারগুলোতে খুচরা বিক্রেতারা প্রতি কেজি ৬০ টাকা দরে বিক্রি করেছেন।

আর পেঁয়াজ পাইকারি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা আর খুচরা ৩৫ থেকে ৪০ টাকা। গত মঙ্গলবার হাটে প্রতি কেজি পেঁয়াজ খুচরা বিক্রি হয় ৭০-৮০ টাকা দরে।

এ বিষয়ে পেঁয়াজ বিক্রেতা রমজান আলী বলেন, পেঁয়াজের দাম হঠাৎ পড়ে যাবে বুঝতে পারিনি। এখন প্রতি কেজিতে ১৫-২০ টাকা লোকসান গুনতে হচ্ছে।

জইনউদ্দিন নামে এক পেঁয়াজ চাষি বলেন, কয়েক বছর পেঁয়াজে ক্রমাগত লোকসান বহন করতে হয়েছে। গত বছর ভরা মৌসুমে ৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হয়েছিলাম। এবার ভেবেছিলাম সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারব। কিন্তু বড় দরপতনে আর সেটি সম্ভব হবে না।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা