কলেজছাত্রীকে নির্যাতন, জিনের বাদশা পলাতক

news-image

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কথিত জিনের বাদশা সেজে এক কলেজছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে সত্তর বছরের বৃদ্ধ দারোগ আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গত সোমবার রাতে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানির পর কথিত জিনের বাদশা পলাতক রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় আতঙ্কে রয়েছে পিতৃহীন অসহায় ছাত্রীর পরিবার।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ইবরাহীম খাঁ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষ পড়ুয়া ওই ছাত্রী কয়েকদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় পাশের বাড়ির দারোগ আলী বলেন যে, ওই ছাত্রীকে জিনে ধরেছে। জিনের বাদশা ছাড়া তাকে বাঁচানো যাবে না।

পরে ওই ব্যক্তি নিজেই জিনের বাদশা সেজে ভুক্তভোগী কলেজছাত্রীকে সারা শরীরে স্পর্শ করে ঝাড়-ফুঁক দিতে থাকেন। এ ছাড়া ওই ছাত্রীকে শারীরিকভাবেও নির্যাতন করেন।

নির্যাতনে ওই কলেজছাত্রী আরও অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশীরা তাকে রাত ১২টার দিকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে রোগীর অবস্থা অবনতি ঘটলে মঙ্গলবার সকালে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।

সরেজমিনে গিয়ে কথিত জিনের বাদশাকে বাড়িতে পাওয়া যায়নি। বিষয়টি জানাজানির পর থেকে তিনি পলাতক রয়েছেন। তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

পিতৃহীন ওই কলেজছাত্রী তার মা ও এক প্রতিবন্ধী চাচাকে নিয়ে একই গ্রামে বসবাস করছেন। ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ওই ছাত্রীর বিধবা মা বলেন, ‘জিনের বাদশার নির্যাতনে আমার মেয়ের চোখ এমন হয়েছে। আমার স্বামী নাই। আমার মেয়ের কিছু হলে আমি বিয়ে দেবো কিভাবে?’

স্থানীয়রা বলছেন, এই নির্যাতনের উপযুক্ত বিচার হওয়া উচিত, যাতে আর কেউ এমন ঘটনার পুনরাবৃত্তির সাহস না পায়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। মেয়েটিকে চিকিৎসার নামে অপচিকিৎসা করে গুরুতর অসুস্থ বানানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘ঘটনার কয়েকদিন পর খবর পেয়ে মেয়েটির বাড়িতে গিয়েছিলাম। তারা আইনগত ব্যবস্থায় যেতে রাজি হয়নি।’

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ