,

সৌদি আরব চার ধরনের ভিসায় নিষেধাজ্ঞা তুলে নিলো

news-image

নিউজ ডেস্ক : বিভিন্ন পেশায় কর্মরত প্রবাসীদের ওয়ার্ক ভিজিট ভিসা, ব্যবসায়িক ভিসা ও ফ্যামিলি ভিজিট ভিসায় যাত্রীদের সৌদি আরবে প্রবেশে এখন থেকে আর কোনো নিষেধাজ্ঞা নেই।

সৌদি আরব কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে কর্মসংস্থান ভিসা, ওয়ার্ক ভিজিট ভিসা, ব্যবসায়িক ভিসা এবং পরিবার ভিজিট ভিসাবহনকারী যাত্রীদের দেশে প্রবেশে ছাড় দেওয়া হয়েছে।

দেশটির রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান সৌদি এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, এ বিষয়ে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশনা পেয়েছে। সমস্ত ভিসাধারীদের পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সৌদি আরবে প্রবেশের কোনো বাঁধা নেই।

এ ছাড়া সৌদি আরবের ডিরেক্টর জেনারেল অফ পাসপোর্ট (জাজাওয়াত) এক ঘোষণায় জানান, মাল্টিপল ভিসাধারীরা যদি তাদের সৌদি আরবে প্রবেশের আগে ২ সপ্তাহের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত কোনো দেশ ভ্রমণ না করে থাকেন, তবে স্বাভাবিক প্রক্রিয়াতেই তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।

সৌদি আরবে এখনো করোনাভাইরাসের সংক্রমণ না ঘটলেও ইরানে ইতিমধ্যে ১৯ জনের মৃত্যু ঘটেছে এবং মধ্যপ্রাচের বেশ কিছু দেশে গত কয়েক দিনে আক্রান্ত রোগীর খোঁজ মিলেছে।

সৌদি সরকার চীন, তাইপেই, হংকং, ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়া, ম্যাকাও, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভারত, লেবানন, সিরিয়া, ইয়েমেন, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, সোমালিয়া এবং ভিয়েতনামের মতো দেশ থেকে আসা সমস্ত যাত্রী এবং বিমান সংস্থাগুলোর জন্য ভ্রমণ ভিসা ও স্থগিত করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা