সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাপিয়ার ঘনিষ্ঠজনেরা আতঙ্কে

news-image

অনলাইন ডেস্ক : যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া গ্রেপ্তারের পর থেকেই প্রকাশ্যে আসতে চলেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। অনুমান, পাপিয়াকাণ্ডে ফাঁসতে যাচ্ছে অনেকেই। ফলশ্রুতিতে আতঙ্কে ভুগছেন পাপিয়ার ঘনিষ্ঠজনেরা। কারণ তাদের খুঁজছেন গোয়েন্দারা।

এরইমধ্যে অন্তত ১৫ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাখা হয়েছে নজরদারিতে।

তারা কোথায় যাতায়াত করেন, কাদের সঙ্গে সময় কাটান এসব বিষয়ের ওপর তীক্ষ্ণ নজর রাখছেন গোয়েন্দারা। পরবর্তী সময়ে তাদের প্রত্যেকের আমলনামা পাঠানো হবে শীর্ষ মহলে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন জানান, তারা প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। এমনকি পাপিয়া অনেক কিছুই এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন বলেও তারা বুঝতে পারছেন। তবে, কার কার সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, ইন্ধনদাতার তালিকায় কারা, তার অর্থের উৎস কী, একইসঙ্গে তার অপরাধ কর্মকাণ্ডের তালিকাও ডিবি খুঁজে বের করার চেষ্টা করবে।

অন্যদিকে, তদন্ত-সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাপিয়ার ইন্দিরা রোডের ফ্ল্যাটে প্রায় রাতেই বসত ককটেল পার্টি। সেখানেও আনাগোনা ছিল বিভিন্ন পর্যায়ের ব্যক্তির। পরে সেখান থেকে পছন্দ মতো সুন্দরী যুবতীদের নিয়ে যেতেন তারা।

জানা গেছে, প্রভাবশালী ব্যক্তিদের মনোরঞ্জনের জন্য পাপিয়ার কাছে সুন্দরী নারী চাইতেন ক্যাসিনো অভিযানের সময় গ্রেপ্তার হওয়া টেন্ডার মাফিয়া জি কে শামীমসহ আরো কয়েকজন। তাদের চাহিদা অনুযায়ী সুন্দরীদের পাঠিয়ে দেয়া হতো সরকারি-বেসরকারি প্রভাবশালী ব্যক্তিদের কাছে। আর ওই সুন্দরীদের মাধ্যমে টেন্ডারবাজরা হাসিল করে নিতেন বড় বড় টেন্ডার। পাপিয়া ওই সুন্দরীদের টোপ হিসেবে ব্যবহার করতেন। তাদের ব্যবহৃত ভ্যানেটি ব্যাগ কিংবা অন্যান্য সামগ্রীতে পাপিয়া কৌশলে লাগিয়ে দিতেন অত্যাধুনিক ডিভাইস। সেই সব ডিভাইসে ধারণকৃত মনোরঞ্জনের দৃশ্যগুলো পরবর্তী সময়ে কাজে লাগাতেন লেডি মাফিয়া পাপিয়া।

এছাড়া হাই সোসাইটির খদ্দেরদের চাহিদা অনুযায়ী পাপিয়া তার সংগ্রহে রাখতেন রুশ ও থাই সুন্দরীদেরও। চাহিদা ও রেট মিলে গেলে পাপিয়া তাদের নিয়ে আসতেন বাংলাদেশে।

এদিকে, পাপিয়া ও তার সহযোগীদের দফায় দফায় জিজ্ঞাসাবাদে অপরাধ জগতের বেশ কিছু চমকপ্রদ তথ্যে বেরিয়ে আসছে মদদদাতাদের নাম। এদের মধ্যে যুব মহিলা লীগের তিন নারীনেত্রীর বিষয়ে এরই মধ্যে নিশ্চিত হয়েছেন তদন্ত কর্মকর্তারা। যারা তাকে রাজনীনিতে প্রবেশ ও বড় পদ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন। যাদের মাধ্যমে অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে সখ্য গড়ে উঠেছিল পাপিয়ার।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী