,

মোদির সফর চূড়ান্ত করতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা আসছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে। আর এ সফরের প্রস্তুতি চূড়ান্ত করতে আগামী সোমবার ঢাকায় আসছেন ভারতের নব নিযুক্ত পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

ঢাকায় দুইদিনের সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক করবেন। পররাষ্ট্র সচিব হওয়ার পর এটাই তার প্রথম বিদেশ সফর।

সোমবার সকালে ঢাকায় আসার পর সকাল ১০টায় বাংলাদেশ ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্রাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাই কমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া: এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা ড. গওহর রিজভীর উপস্থিত থাকার কথা রয়েছে। দুই দিনের সফর শেষে মঙ্গলবার তিনি ঢাকা ছেড়ে যাবেন।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অভিজ্ঞ পেশাদার কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা। পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হওয়ার আগে তিনি বাংলাদেশে ভারতের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা