,

উত্তরা ইপিজেডের ২৮ চীনা কর্মী হাসপাতাল ভর্তি

news-image

রংপুর ব্যুরো : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নীলফামারীর উত্তরা ইপিজেডে এক চীনা কোম্পানিতে কর্মরত ২৮ নারী কর্মী। তারা বর্তমানে নীলফামারী আধুনিক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে ভর্তিকৃতরা সকলে পরচুলা তৈরির কারখানা গোল্ডেন টাইমিং বিডি লিমিটেড কোম্পানীতে বিভিন্ন পদে কর্মরত।

গোল্ডেন টাইমিং বিডি লিমিটেডের জুনিয়র নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিক জানান, আজ শনিবার সকালে কোম্পানির ১ নম্বর ফ্লোরে কেমিক্যালের গন্ধে একজন নারী শ্রমিক হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যান। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই শ্রমিক জ্ঞান হারিয়েছে এই গুজব ছড়িয়ে পড়লে আতংকিত হয়ে ১ নম্বর ফ্লোরের বেশ কিছু শ্রমিক জ্ঞান হারায়। অনেকে আবার হুড়াহুড়ি করে বাহিরে বেরিয়ে আসতে গিয়ে আহত হয়। পরে আহত ও জ্ঞান হারিয়ে ফেলা শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর পর্যন্ত ওই কোম্পানিতে কর্মরত ২৮জন চীনা নারীকে হাসপাতালে ভর্তি করা হয়ছে। এদিকে চীনা নারীরা হাসপাতালের ভর্তি থাকা অন্য রোগীরা করোনা ভাইরাস আতংকে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে শুরু করেন।

নীলফামারী আধুনিক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট মো. আশিকুর রহমান বলেন, হাসপাতালে ভর্তিকৃত চীনা নারীরা গণহিস্টেরিয়া নামক রোগে আক্রান্ত হয়েছে যা একটি মনস্তাত্বিক রোগ। একজনের হলে অন্যরাও আতংকে ওই রোগে আক্রান্ত হয়। তবে তাদের শরীরে করোনা ভাইরাসের কোন অস্তিত্ব নেই। এতে আতঙ্কিত হওয়ারও কিছু নেই।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা