,

ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা’র কমিটি ঘোষণা

news-image

ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীর প্রাণের সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা’-এর ত্রি-বার্ষিক সাধারণ সভা ২০২০ আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানী ঢাকার কাকরাইলে অবস্থিত আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

ত্রি-বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা-এর সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির উপদেষ্টা এবং সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

ত্রি-বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় পর্বে নতুন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক এবং কোষাধ্যক্ষের নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গোলাম রাব্বানী।

আগামী ৩ বছরের জন্য ঘোষিত আংশিক কমিটিতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর ‍মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সাধারণ সম্পাদক পদে অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমান ( মহাপরিচালক, প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয়), অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে মঈন উদ্দিন মঈন এবং কোষাধ্যক্ষ পদে তোফাজ্জল হোসেন (এফসিএ) নির্বাচিত হয়েছেন।

কমিটির বাকী পদগুলো দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা