,

সুস্থতার পর জাপানি নারী ফের করোনায় আক্রান্ত

news-image

অনলাইন ডেস্ক : জাপানে করোনাভাইরাসে আক্রান্ত এক নারী পুরোপুরি সুস্থ হওয়ার পর ফের অসুস্থ হয়ে পড়েছেন। খবর স্কাই নিউজের

দেশটির ওসাকা শহর কতৃপক্ষ জানিয়েছে, ৪০ বছর বয়সী ওই নারী পর্যটক গাইড হিসেবে কাজ করেন। প্রথমবার করোনায় আক্রান্ত হওয়ার পর পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এর কয়েকদিন পর তিনি আবার অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য পরীক্ষায় তার ২য় বার করোনায় আক্রান্তের বিষয়টি উঠে আছে।

স্কাই নিউজ জানিয়েছে, জাপানের পশ্চিমাঞ্চলের শহর ওসাকায় বসবাসকারী ওই নারী বুধবার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে যান। সেখানে পরীক্ষায় তার ২য় বারের মতো করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে তিনি গত জানুয়ারিতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। পরে সুস্থ হওয়ার পর গত ১ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।

এদিকে, চীনের উহান থেকে প্রাদুর্ভাব ঘটা প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হওয়ায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এখন পর্যন্ত ৫০টির বেশি দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। চীন থেকে শুরু হলেও নতুন নতুন দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। কেবল শুক্রবারই ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার ছয়টি দেশে প্রথমবারের মত এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বজুড়ে প্রায় ৮৪ হাজার মনুষকে আক্রান্ত করা নভেল করোনাভাইরাস মৃত্যু ঘটিয়েছে ২ হাজার ৮৭২ জনের।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির অবস্থাই সবচেয়ে খারাপ। সেখানে ৬৫০ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ১৭ জনের। চীনের বাইরে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। সেখানে ২ হাজার ৩৩৭ জনের মধ্যে সংক্রমণ ঘটেছে, মৃত্যু হয়েছে ১৬ জনের।

তবে চীনের বাইরে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইরানে। সেখানে আক্রান্ত হয়েছে ৩৮৮ জন, প্রাণ গেছে ৩৪ জনের। আক্রান্তদের মধ্যে ইরানের নারী ও পরিবার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মাসুমে এবতেকারও আছেন বলে দেশটির গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে।

বিবিসি শুক্রবার রাতে হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ইরানে অন্তত ২১০ জনের মৃত্যুর খবর দিলেও দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র তা অস্বীকার করেছেন।

এর বাইরে জাপানে ১১ জন, হংকং ও ফ্রান্সে দুজন করে এবং ফিলিপিন্স ও তাইওয়ানে একজন করে মানুষের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর