রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিপার প্রাণও কেড়ে নিল ছিনতাইকারীরা

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর মুগদায় ব্যাগ ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে তারিনা বেগম লিপা (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুগদা থানার এসআই আলী আহমেদ গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সকালে ছেলেকে নিয়ে রাজারবাগ বাটপাড়া থেকে রিকশায় করে কমলাপুরের দিকে ফিরছিলেন লিপা। দক্ষিণ মুগদা ইউনিক বাস কাউন্টারের সামনের রাস্তায় মাইক্রোবাসে থাকা কয়েকজন ছিনতাইকারী তার ব্যাগ ধরে টান দেয়।

এ সময় তিনি রিকশা থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

লিপার স্বামী গোলাম কিবরিয়া জানান, ছেলে ও মেয়েকে নিয়ে তারা রাজারবাগ আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে দুটি আলাদা রিকশায় করে ফিরছিলেন তারা।

তিনি জানান, স্ত্রী সঙ্গে ছেলেও রিকশায় ছিল। মাইক্রোবাসে থাকা ছিনতাইকারীরা তার স্ত্রীর ব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। ছিনতাইকারীরা ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগে একটি মোবাইল ফোন ও দুই হাজারের মতো টাকা ছিল।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী