শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইফউদ্দিন আরো শক্তিশালী হয়ে মাঠে ফিরবেন

news-image

স্পোর্টস ডেস্ক : ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে। কিন্তু ইনজুরির কারণে বেশ কিছু দিন তাকে থাকতে হয়েছে মাঠের বাইরে। পিঠের ব্যাথার কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে কাটানোর পর আরো শক্তি সঞ্চার করে মাঠে ফেরার আশা ব্যক্ত করেছেন তিনি।

বাংলাদেশে ত্রিদেশীয় টি-২০ সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ফের আন্তর্জাতিক ম্যাচে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডার। ব্যাটিং ও বোলিং দক্ষতা দিয়ে সাইফউদ্দিন বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এই মুহুর্তে তিনিই বাংলাদেশের একমাত্র সিম বোলিং অলরাউন্ডার। যে কারণে দলে তার কদরও অন্য রকম।

এই কারণে টিম ম্যানেজমেন্টও চায় যত দ্রুত সম্ভব তিনি যেন ছন্দ ফিরে পান। সাইফউদ্দিনও চান নিজের এই প্রত্যাবর্তনকে স্মরনীয় করে রাখতে। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার আজ সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন পর মাঠে ফেরার চাপ না নিয়ে এই ম্যাচটি আমার উপভোগ করা দরকার। গত পাঁচ মাস আমি দলের বাইরে ছিলাম।এর আগে বাজে পারফরম্যান্সের কারণে দীর্ঘ আট মাস বাইরে কাটিয়েছি। এখন দলে আসা-যাওয়ায় অভ্যস্ত হয়ে গেছি। আশা করি এবারের প্রত্যাবর্তনকে স্মরনীয় করে রাখতে পারব।’

জিম্বাবুয়েকে তিন ম্যাচেই হারিয়ে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে চান সাইফউদ্দিন। তিনি বলেন, ‘আমরা তাদের চেয়ে অনেক বেশী এগিয়ে গেছি। তাই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা সম্ভব। টেস্ট ক্রিকেটেও আমরা ভাল পারফর্ম করেছি। ওয়ানডে ক্রিকেটেও সেটি করতে হবে। তাদেরকে হোয়াইটওয়াশ করার অতীত অভিজ্ঞতাও আমাদের আছে। তবে এর নাম ক্রিকেট, এখানে কোন কিছুরই নিশ্চয়তা দেয়া যায় না।’

পূর্ণশক্তি দিয়ে খেললে ফের ইনজুরিতে পড়ার আশংকা থাকা সত্বেও জিম্বাবুয়ের বিপক্ষে সামর্থ্যের শতভাগ দিয়ে খেলতে চান বাংলাদেশ দলের এই অল রাউন্ডার। তিনি বলেন, ‘কোন খেলোয়াড়ের ক্ষেত্রেই ইনজুরিতে না পড়ার নিশ্চয়তা কেউ দিতে পারে না। পিঠের ব্যাথার কারণে আমি পুনর্বাসনে ছিলাম। কিন্তু আপনি হ্যামস্ট্রিং, হাঁটু কিংবা কুচকির ইনজুরিতেও পড়তে পারেন। তাই আমি ইনজুরি নিয়ে ভয় পাই না। এখন আমি পুনর্বাসনেও অভ্যস্ত হয়ে গেছি।’

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু