,

আশুগঞ্জ নৌ-বন্দর শ্রমিকদের পুনর্বাসনের ও ক্ষতি পূরণের দাবীতে বিক্ষোভ

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ-বন্দরে মালমাল বহনে নিয়োজিত শ্রমিকদের পুনর্বাসনের ও ক্ষতি পূরণের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন নৌ-বন্দর শ্রমিকরা। বৃহস্পতিবার আশুগঞ্জ নৌ-বন্দর লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আশুগঞ্জ নৌ-বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় বন্দরের শ্রমিকরা  ৩ ঘন্টা ব্যাপী বন্দরের সব ধরনের পন্যে লোড-আনলোড বন্ধ রাখেন।

পরে লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি রোমেল মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন, নৌ বন্দরের শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক বাবুল আহমেদ, শ্রমিক নেতা আলমগীর সরদার, সিরাজ সরদার, মাজু সরদার, এরশাদ সরদার, আল আমিন সরদার,স্বপন সরদার, মোকারম সরদার প্রমুখ।

বন্দরের শ্রমিকরা তাদের বক্তব্যে বলেন,আশুগঞ্জ বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষে নতুন একটি সম্প্রসারণ প্রকল্প বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নের কাজ প্রক্রিয়াধীন। ইতিমধ্যে ব্যবসায়ীদের পুনর্বাসন তালিকা তৈরীর কাজ শেষ পর্যায়ে। আশুগঞ্জ বন্দর সম্প্রসারণ প্রকল্পে ভিট মালিক,ব্যবসায়ীদের পুনর্বাসন করার ব্যবস্থা থাকলেও বন্দরের হাজার হাজার শ্রমিকদের পুনর্বাসন করা হবে কি না তা নিয়ে প্রকল্পের সাথে জড়িত কোন কর্মকর্তা কথা বলতে চায় না এবং পুনর্বাসন ব্যবস্থা আছে কিনা তা জানেন না কেউ।

শ্রমিক নেতারা জানান আশুগঞ্জ বন্দর সম্প্রসারণ করা একটি মহৎ উদ্যোগ। এটি হলে আশুগঞ্জ বন্দরের ব্যবসায়ীরা লাভবান হবে। কিন্তু বন্দরকে সচল রাখতে যারা প্রতিনিয়ত ঘাম জড়িয়ে রোদ-বৃষ্টিতে কাজ করে সেই শ্রমিকদের পুনর্বাসন বিষয়টি নিশ্চিত না হলে শুধু বিক্ষোভ মিছিল নয় ভবিষ্যতে আরো কঠোর কর্মসুচীর মাধ্যমে শ্রমিকদের দাবী আদায় করা হবে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা