শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালকে হারাল ম্যানসিটি

news-image

অনলাইন ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের রাজা রিয়াল মাদ্রিদ গেল মৌসুমে ঘরের মাঠে শেষ ষোলোয় আয়াক্সের বিপক্ষে হেরে বিদায় নিয়েছিল। এবার আবার ঘরের মাঠে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ২-১ গোলে ম্যানচেস্টার সিটির কাছে হারল লস ব্লাঙ্কোসরা। সঙ্গে রিয়াল অধিনায়ক সের্গিও রামোস খেয়েছেন লাল কার্ড। টানা তিনবারের চ্যাম্পিয়নসরা তাই টানা দ্বিতীয়বার শেষ আটের আগেই বিদায়ের শঙ্কায় পড়ে গেল।

ম্যাচের প্রথমার্ধে দু’দল ভালো ফুটবল খেললেও গোল করতে পারেনি কোন দল। গোল করার চাপ অবশ্য রিয়াল মাদ্রিদের ওপর ছিল। ঘরের মাঠে নিজ দর্শকদের সামনে খেলেছে তারা। কিন্তু প্রথমার্ধে গোল করতে পারেনি কোন দল। দ্বিতীয়ার্ধে ম্যানসিটির গোল মুখ খোলে জিদানের শিষ্যরা। ব্রাজিলের তরুণ ভিনিসিয়াস জুনিয়রের পাস ধরে গোল করেন স্প্যানিশ তারকা ইসকো।

কিন্তু রিয়াল সেই স্বস্তি নিয়ে ম্যাচ শেষ করতে পারেনি। ম্যাচের ৭৮ মিনিটে ম্যানসিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস গোল করে দলকে সমতায় ফেরান। তাকে গোলে সহায়তা করেন কেভিন ডি ব্রুইনি। বেলজিয়াম তারকা ব্রুইনি পাঁচ মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন।

পিছিয়ে যাওয়া রিয়ালের অধিনায়ক সের্গেও রামোস ম্যাচের ৮৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।ম্যাচের শেষ সময়টা তো বটেই দ্বিতীয় লেগেও রিয়ালকে তিনি ফেলে দিলেন চাপে।

আর রিয়াল মাদ্রিদ শেষ সময়ে গোল খাওয়ার ধাঁধাঁয় পড়েছে। সর্বশেষ ম্যাচে লিগে লেভান্তের বিপক্ষে শেষ সময়ে গোল খেয়ে ১-০ গোলে হেরেছে জিদানের দল। লিগ টেবিলে নেমে গেলে দুইয়ে। তার আগে সেল্টা ভিগোর বিপক্ষে এগিয়ে থেকেও ম্যাচের ৮৫ মিনিটে গোল খেয়ে সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। জিদানের জন্য যা চিন্তার বটে। গোল মিসের মিছিলের সঙ্গে শেষ সময়ে গোল খাওয়াই রিয়ালের হারের কারণ।

রিয়ালের বিপক্ষে আগে জয়ের মুখ দেখেনি ম্যানসিটি। আগেও বার্নাব্যু স্তব্ধ করা পেপ গার্দিওয়ালার হার ধরে ব্লাঙ্কোসদের বিপক্ষে প্রথম জয় পেল সিটি। তিন সপ্তাহ পরে দ্বিতীয় লেগে সিটি আবার রিয়ালের মুখোমুখি হবে। ঘরের মাঠে ওই ম্যাচে রিয়ালকে আটকে দিতে পারলেই সিটি শেষ আটে উঠে যাবে। আর রিয়াল মাদ্রিদ নেবে বিদায়।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক