সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস : বেড়েই চলছে মৃতের সংখ্যা

news-image

অনলাইন ডেস্ক : চীনের উহান থেকে বিস্তার লাভ করা প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলছে। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮০১ জনে। এদের মধ্যে চীনের মূল ভূখণ্ডেই মারা গেছেন ২ হাজার ৭৪৪ জন।

সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ১৩৭ জন, মারা গেছেন ২ হাজার ৮০১ জন। এখন পর্যন্ত ৩২ হাজার ৭৫৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

তবে চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৪৯৭ জন। আর মারা গেছেন ২ হাজার ৭৪৪ জন।

এদিকে, করোনাভাইরাস শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিল। এটাই লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে প্রথম করোনায় আক্রান্তের ঘটনা।

চীনের বাইরে করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ৫৯৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১৩ জন।

অপরদিকে, ইতালিতে মারা গেছেন ১২ জন। এ ছাড়া ইতালিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪০০ জন।

তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি। এখন পর্যন্ত দেশটিতে ১৩৯ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১৯ জন।

এদিকে, জাপানি প্রমোদতরী ‘ডায়মন্ড প্রিন্সেসে’ আক্রান্ত হয়েছে ৬৯১ জন এবং মারা গেছে চারজন। এ ছাড়া জাপানে তিনজন, হংকংয়ে দুজন, তাইওয়ানে একজন, ফ্রান্সে দুজন ও ফিলিপাইনসে একজন মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

রামিসা হত্যায় অভিযোগ গঠন, বিচার শুরু

মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন