শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় সেই ‘প্রেমিকার’ সঙ্গে ম্যাক্সওয়েল বাগদান সারলেন

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের ‘জামাই’ হতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল। গেল বছরের মাঝামাঝিতে এ খবর প্রকাশ্যে আসে। ভারতীয় তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম করে যাচ্ছিলেন তিনি। অবশেষে সেই পরিণয়কে শুভ পরিণতির দিকে নিয়ে এলেন অজি ক্রিকেটার।

দীর্ঘদিনের সঙ্গিনী ভিনি রমনের সঙ্গে বাগদান সারলেন ম্যাক্সওয়েল। এরই মধ্যে আংটিবদল করেছেন। গেল বুধবার সোশ্যাল মিডিয়ায় খোদ নিজেই ভক্তদের এ সুখবর দিয়েছেন তিনি।

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টে আংটিবদলের ঘোষণা দেন ম্যাক্সওয়েল। পাশাপাশি মেলবোর্নে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত সঙ্গিনী ভিনির সঙ্গে ছবিও পোস্ট করেন তিনি।

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন ম্যাক্সওয়েল। ধারণা করা হয়, সেই সুবাদেই ভারতীয় ললনার সঙ্গে পরিচয় হয় তার। ইতিমধ্যে ডানহাতি ব্যাটারের শেয়ার করা ছবি ভাইরাল হয়ে গেছে।

তাতে দেখা যাচ্ছে, ভিনির হাতে বাগদানের আংটি শোভা পাচ্ছে। এরই মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এটি। সবার শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হবু দম্পতি।

ভিনিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ম্যাক্সওয়েলের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লেখেন– গেল সপ্তাহে আমার প্রিয় মানুষটি আমাকে জিজ্ঞাসা করে তাকে বিয়ে করতে চাই কিনা৷ হ্যাঁ।

লম্বা সময় ধরে ডেটিং করছেন ম্যাক্সওয়েল-ভিনি। তবে ২০১৭ সালে প্রথমবার জনসম্মুখে আসেন তারা। অনেক লুকোচুরি সত্ত্বেও সেবার সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি ছড়িয়ে পড়ে।

এর পর নিজেদের সম্পর্ক নিয়ে আর লুকোচাপা করেননি এ জুটি। ২০১৯ সালের অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে।

কনুইয়ের চোটের কারণে আপাতত জাতীয় দলের বাইরে রয়েছেন ম্যাক্সওয়েল। চিকিৎসকরা তার বাঁ-কনুইয়ে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সঙ্গত কারণে তাকে চলতি দক্ষিণ আফ্রিকা সফরে বিবেচনা করেননি অজি নির্বাচকরা। এ থেকে সেরে উঠতে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ব্যাটিং অলরাউন্ডারকে।

এ জাতীয় আরও খবর

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু