শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা জয়ের জন্যই খেলতে নামব : জাহানারা

news-image

স্পোর্টস ডেস্ক : নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আশা জাগিয়েও ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। সেই রেশ কাটতেই দ্বিতীয় ম্যাচে স্বাগতিক এবং গেল আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছেন তারা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টায় ক্যানবেরার মানুকা ওভালে শুরু হবে ‘এ’ গ্রুপের ম্যাচটি।

এটি অস্ট্রেলিয়ার জন্য তৃতীয় ম্যাচ। প্রথমটিতে টিম ইন্ডিয়ার কাছে হারে তারাও। তবে পরেরটিতে শ্রীলংকার বিপক্ষে ঘুরে দাঁড়ান অজি নারীরা। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছেন তারা।

এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে প্রস্তুতি সারে তারা। তবে মূল পর্বের শুরুতেই হোঁচট খেয়েছেন সালমারা।

প্রথম ম্যাচ খেলার পর ভালো বিশ্রাম পেয়েছেন তারা। চাঙ্গা মনোভাব নিয়েই মেগ ল্যানিংদের বিপক্ষে জ্বলে ওঠাই লক্ষ্য তাদের। মাঠের লড়াইয়ে নামার আগে বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলমের কণ্ঠে ঝরেছে সেই আত্মবিশ্বাসী প্রত্যয়।

তিনি বলেন, আমরা জয়ের জন্যই খেলতে নামব। আগের ম্যাচে কী হয়েছে, সেটি কোনো ব্যাপার না। হার খেলারই অংশ। পরের ম্যাচে আরও জোরালো পারফরম্যান্স প্রদর্শনের জন্য মুখিয়ে আছে দলের সবাই।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ