,

চীনের উহান থেকে ২৩ বাংলাদেশিকে দিল্লিতে নেয়া হয়েছে

news-image

নিউজ ডেস্ক : চীনের উহান থেকে ভারতের বিশেষ বিমানে বাংলাদেশি ২৩ নাগরিককে দিল্লিতে নেয়া হয়েছে। বর্তমানে তারা দিল্লিতে রয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় হাইকমিশনের এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে। তাদের এখন দিল্লির উপশহরে বিশেষ ব্যবস্থায় কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও এ সংক্রান্ত পোস্টে উল্লেখ করা হয়েছে।

এর আগে চলতি ফেব্রুয়ারি মাসের শুরুতে উহান থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছয় শতাধিক ভারতীয় নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে ৩১৪ জন বাংলাদেশিকে দেশে আনা হয়। এরপর করোনাভাইরাসে সংক্রমিত কিনা নিশ্চিত হতে ১৪ দিনের জন্য তাদের আশকোনা হজ ক্যাম্পে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু ১৪ দিন পর্যবেক্ষণ শেষে তাদের কারও শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

চীনের বাইরে এ পর্যন্ত ৪৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরমধ্যে সিঙ্গাপুরে কয়েকজন বাংলাদেশি নাগরিকের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা