,

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ

67314_usaআন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ-সম্মেলনে উঠে এলো বাংলাদেশের রাজনৈতিক সঙ্কট সমাধানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে ১১ কংগ্রেস সদস্যের লেখা একটি চিঠি প্রসঙ্গ। একই সঙ্গে ব্লগার ও লেখক অভিজিত রায়ের বিচার প্রসঙ্গে প্রশ্নকর্তা বাংলাদেশে এফবিআইয়ের তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চেয়েছিলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকির কাছে। সংবাদ-সম্মেলনে বাংলাদেশ অংশটুকু প্রশ্নোত্তর আকারে এখানে তুলে ধরা হলো:
প্রশ্ন: আমার প্রশ্ন বাংলাদেশ ইস্যুতে। আমি শুনেছি, বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক সঙ্কট সমাধানে কংগ্রেসের (মার্কিন) ১১ সদস্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে চিঠি লিখেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য বাংলাদেশ সরকার বিরোধী দলের সঙ্গে কোন সংলাপে বসার বিষয়টি প্রত্যাখ্যান করছে। আমার দ্বিতীয় প্রশ্নটি গত মাসে হত্যার শিকার অভিজিতের (ব্লগার ও লেখক) বিচারকে কেন্দ্র করে। পুরো বিষয়টি তদন্তে এফবিআই বাংলাদেশ সফর করেছিল। এ ব্যাপারে আপনার কাছে নতুন কোন তথ্য আছে কি?
মুখপাত্র: আমার কাছে নতুন কোন তথ্য নেই। আমি আপনার প্রশ্ন সানন্দে গ্রহণ করছি। আপনি বলছিলেন কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রী কেরিকে চিঠি পাঠিয়েছিলেন। আমি দেখবো, আমাদের দলে কেউ আছেন কিনা, যিনি চিঠিটির ব্যাপারে খোঁজ-খবর নিতে পারেন। কিংবা আমাকে আরেকবার বলুন কারা এটি পাঠিয়েছেন। 
প্রশ্ন: দুটি প্রশ্ন। প্রথমটি হচ্ছে-
মুখপাত্র: হ্যাঁ, প্রথমটি চিঠির বিষয়ে। চিঠিটি কে পাঠিয়েছেন?
প্রশ্ন: কংগ্রেসের ১১ সদস্য…
মুখপাত্র: ১১ কংগ্রেস সদস্য। আমি দুঃখিত।
প্রশ্ন: …পররাষ্ট্রমন্ত্রী কেরিকে চিঠি লিখেছিলেন।
মুখপাত্র: ঠিক আছে।
প্রশ্ন: এবং দ্বিতীয় প্রশ্নটি ছিল অভিজিত হত্যার বিচারকে কেন্দ্র করে। বাংলাদেশ সফর (তদন্তের স্বার্থে) করেছে এফবিআই…
মুখপাত্র: নিশ্চয়ই। আমি আমার প্রশ্নগুলো সাদরে গ্রহণ করলাম এবং আপনাকে জানানোর জন্য এ দুটি বিষয়েই খোঁজ-খবর নেবো।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ