শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শাস্তির কবলে পেসার আল-আমিন

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ছিলেন না। তবে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রথম দুই ম্যাচের দলে আছেন। কিন্তু তার আগে শাস্তির কবলে পড়তে হয়েছে পেসার আল-আমিন হোসেনকে।

বাংলাদেশ ক্রিকেট লিগের ফাইনালে আপত্তিজনক ভাষা ও অনুপযুক্ত শরীরী অঙ্গভঙ্গির করে শাস্তির কবলে পড়েছেন আল-আমিন।

বিসিএলের ফাইনালে আল-আমিন খেলেছেন দক্ষিণাঞ্চলের হয়ে। পূর্বাঞ্চলকে হারিয়ে শিরোপা জয় করে তার দল। তবে মঙ্গলবার জয়ের দিন প্রতিপক্ষের ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুলকে আউট করার পর উগ্র উদ্‌যাপন করেন আল আমিন। বাজে ভাষাও ব্যবহার করেন।

যেকারণে আচরণবিধি লেভেল ১ ধারা (২.৫) ভাঙার অভিযোগ আনা হয় ৩০ বছর বয়সী পেসারের ওপর। ম্যাচ রেফারির কাছে আল–আমিন নিজের দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির দরকার হয়নি।

এই ধারায় সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। আল-আমিনকে সর্বোচ্চ শাস্তিই দেওয়া হয়েছে।

ফাইনালে দুই ইনিংসে বল করে আল-আমিন একটি উইকেটেই পেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ