ডাকঘর সঞ্চয়ে সুদের হার আগের মতো : অর্থমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিসভার ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকীর শুরুর দিন আগামী ১৭ মার্চ থেকে আগের হারে সুদ কার্যকর হবে।

ব্যাংকের সঙ্গে তাল মিলিয়ে গত ১৩ ফেব্রুয়ারি সরকার ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার অর্ধেকে নামিয়ে আনার ঘোষণা দেয়। সরকারের এই সিদ্ধান্ত বিভিন্ন মহলে সমালোচিত হওয়ার পর সপ্তাহখানেকের মধ্যেই এর সুদের হার পুনর্বিবেচনার কথা জানান অর্থমন্ত্রী।

গত ১৯ ফেব্রুয়ারি সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যার কথা মাথায় রেখে ডাকঘর সঞ্চয় স্কিমে সুদের হার পুনর্বিবেচনা করবে সরকার।

সুদের হার কমানোর ঘোষণায় অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নির্দেশনায় তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয় স্কিমের সুদের হার ১১ দশমিক ২৮ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করা হয়েছিল। অন্যান্য মেয়াদি আমানত ও সাধারণ হিসাবের ক্ষেত্রেও সুদের হার কমিয়েছিল সরকার।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ