সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বৃহস্পতিবার শপথ ঢাকার নতুন মেয়র ও কাউন্সিলরদের

news-image

নিউজ ডেস্ক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সকাল ১০টায় হবে এ শপথ অনুষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মেয়রকে শপথ পড়াবেন। আর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এমপি সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরদের শপথ পড়াবেন।

গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আতিকুল ইসলাম এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। তারা দুজনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার শপথ গ্রহণ করলেও আইনি বাধ্যবাধকতার কারণে নির্বাচিত দুই মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব পেতে মে মাসের মধ্য সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে বর্তমান যেসব কাউন্সিলর পুনঃনির্বাচিত হয়েছে, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী